ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে প্রতারণার টাকা ও হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ২:২৭
মেহেরপুর জেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৮২টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ১৪ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। জানা গেছে, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ও প্রতারণার ঘটনায় ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া পাঁচটি প্রতারণার মামলায় আরও ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে মেহেরপুর সদর থানার ৩৭টি, গাংনী থানার ২৯টি এবং মুজিবনগর থানার ১৬টি রয়েছে। অনুষ্ঠানে ভুক্তভোগীরা বলেন, আগে ধারণা ছিল মোবাইল হারিয়ে গেলে বা ভুলক্রমে টাকা চলে গেলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। কিন্তু পুলিশের মাধ্যমে হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে তাদের সেই ধারণা বদলে গেছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন পেয়ে এসে নিজেদের হারানো জিনিস ফেরত পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন। এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে সবাই কোনো না কোনোভাবে সাইবার স্পেসের সঙ্গে যুক্ত। তাই মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে বক্স ও ক্যাশ মেমো সংগ্রহ করার পরামর্শ দেন। একই সঙ্গে বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি কাউকে শেয়ার না করার আহ্বান জানান। তিনি আরও বলেন, অনলাইনে কেনাকাটার আগে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করা উচিত। সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, এপ্রিল ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভারি করা হয়েছে। এছাড়া নিখোঁজ ব্যক্তি উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়। বিভিন্ন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার