ভূরুঙ্গামারীতে চাকুরীর প্রলোভনে সক্রিয় প্রতারক চক্র, সচেতন থাকার আহ্বান সার্কেল এএসপির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকিজ গ্রুপের অডিট চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। প্রতারিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এলাকার বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছে। ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে বিভিন্ন অনলাইন মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে চাকুরীর বিজ্ঞাপন প্রচার করে। পরবর্তীতে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে সিভি সংগ্রহ করা হয়। সিভি সংগ্রহের পর চাকুরী নিশ্চিত করার কথা বলে জামানত বা প্রসেসিং ফি’র নামে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠাতে বলা হয়। অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পর প্রতারকরা পূর্বে সংগ্রহ করা সিভির তথ্য ব্যবহার করে নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের বিশ্বস্ত প্রমাণের জন্য আগের আবেদনকারীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ বিস্তার করে। এভাবে ধাপে ধাপে তারা নতুন নতুন মানুষকে প্রতারিত করছে। প্রতারিতদের একজন মোঃ রাজু মিয়া (৩০), পিতা- জামাল উদ্দিন, গ্রাম- দিয়াডাঙ্গা, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম। তিনি জানান, চাকুরীর আশায় গত ০৪ মে ২০২৬ তারিখে প্রতারক চক্রের ব্যবহৃত ০১৭০৪৩৯৭৬১০ এবং ০১৮৬১৮৩৪৯৭৭ নম্বরের বিকাশ অ্যাকাউন্টে মোট ১২ হাজার টাকা পাঠান। একই সঙ্গে তিনি তার সিভি akijfoodbeveragers@gmail.
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি