ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরাকে উন্নয়ন ও সম্ভাবনার নতুন স্বপ্ন দেখাচ্ছেন বাপ্পী


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৩:৫১

ভোলার স্বপ্নের দ্বীপ মনপুরাকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইসমাঈল জবিউল্লাহ শরীফ (বাপ্পী)। তিনি সাবেক মহিলা এমপি রওশান আরা হেনার ছেলে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনপুরা মেঘনা নদীর অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর সূর্যোদয়-সূর্যাস্ত এবং ল্যান্ডিং স্টেশনের কারণে দেশজুড়ে পরিচিত। অথচ যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে এই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। আর সেই পিছিয়ে থাকা মনপুরাকে উন্নয়ন ও সম্ভাবনার নতুন উচ্চতায় পৌঁছে দিতে চান বাপ্পী।

তিনি বলেন,
“মনপুরা শুধু একটি দ্বীপ নয়, এটি আমাদের ভালোবাসা ও সম্ভাবনার জায়গা। আমি চাই মনপুরাকে এমনভাবে গড়ে তুলতে, যেন এটি দেশের অন্যান্য উপজেলার জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায়। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও যুবসমাজের কর্মসংস্থানে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “মনপুরার উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন। আমি মনপুরাবাসীর পাশে থেকে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।”

এদিকে স্থানীয় বাসিন্দারাও এই প্রার্থীর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।

 হাজীরহাট এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন,“মনপুরার উন্নয়নে নতুন চিন্তা ও পরিকল্পনা দরকার। বাপ্পী যদি আন্তরিকভাবে কাজ করেন, তাহলে মনপুরা সত্যিই একটি রোল মডেল উপজেলায় পরিণত হতে পারে।”

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন,
“মনপুরার সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ও কর্মসংস্থান। তরুণ নেতৃত্ব এগিয়ে এলে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে আমরা আশা করি।”

গৃহিণী রেহানা বেগম বলেন,
“আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ বুঝবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসমাঈল জবিউল্লাহ শরীফ (বাপ্পী) সকল মনপুরাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত