ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে জাতীয় পার্টির পৌর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৩:৫১
​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পার্টির নাচোল পৌর শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘৬৮" গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১ টায়  নাচোলের ঐতিহাসিক ইলামিত্র পাঠাগার সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
 
​সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তার আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মূল আলোচনা পর্ব শুরু হয়।​ জাতীয় পার্টি নাচোল পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​ চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক কামরুল হোদা নওশাদ।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
গোমস্তাপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ময়েন আহমেদ, নাচোল উপজেলা শাখা জাতীয় পার্টির আহবায়ক ​আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বশির, ভোলাহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক শরিফ আহমেদ, রহনপুর পৌর সভাপতি আশরাফুল ইসলাম, ​সাধারণ সম্পাদক আমির আলী, অনুষ্ঠানে প্রধান বক্তা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, নাচোল উপজেলা শাখার সাবেক সভাপতি আসগার আলী। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাপা নেতা মফিজ উদ্দিন, নজরুল ইসলাম, ময়েজ উদ্দিন, যুবনেতা আরিফ আলী প্রমুখ। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন - কসবা ইউনিয়ন জাপা সভাপতি আব্দুর রশিদ মাস্টার। 
​সভায় বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান শক্তিশালী করার আহ্বান জানান। প্রধান অতিথি  নওশাদ আলী তার বক্তব্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, "পল্লীবন্ধুর উন্নয়নমুখী রাজনীতিই দেশের সাধারণ মানুষের মুক্তির পথ। ​সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান দলের লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সভায় নাচোল পৌর ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১