কমলগঞ্জে ডি/বি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়কৃত নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিভি পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি শুভকান্তি দাস (৩৯) তিনি কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথ পুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এস আই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির মোচা থেকে একটি কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ৫০ পিস খয়েরি রঙের গোলাকৃতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়য়ের ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির (১০ক) ধারায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ