ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বস্তায় আদা চাষ এবং ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ৪:১৯

টাঙ্গাইলে বস্তায় আদা চাষ এবং ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) টাঙ্গাইলের উদ্যোগে এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর (দাবি) মোঃ বেলায়েত হোসেন ও এস পিএম মহোদয়ের পরামর্শে ব্র্যাক আঞ্চলিক অফিস, টাঙ্গাইল সদর অফিসে ২৫ জন নারী চাষীদের মাঝে ছাদ বাগান ও বস্তায় আদা চাষের প্রশিক্ষণ এবং আদা চাষের প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ উপস্থিত থেকে ছাদ বাগান ও বস্তায় আদা চাষের  আধুনিক কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন টাঙ্গাইল সদরের উপজেলা কৃষি অফিসার রুমানা আক্তার। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ, আঞ্চলিক ব্যবস্হাপক-দাবি ইন্দ্রজিৎ কুমার পাল ও মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা বলেন, আজকের আয়োজনে ছাদ বাগান এবং আদা চাষের প্রশিক্ষণের মাধ্যমে উপস্থিত সবাই বস্তায় আদা চাষ ও ছাদ বাগান বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রাপ্ত জ্ঞান অনুযায়ী ছাদ বাগান এবং আদা চাষের মাধ্যমে সারা বছরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা এবং আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার পরামর্শ অর্জন বিষয়ে সার্বিক ধারনা পাওয়া যায়। আশা করা হচ্ছে এই প্রশিক্ষের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের ফলে তাদের বাড়তি আয় ও পরিবারের প্রয়োজনীয় পুষ্টি পূরন হবে। সম্মানিত অতিথিবৃন্দ ব্র্যাকের সময়োপযোগী এই কৃষি সম্প্রসারন কার্যক্রমের উদ্যোগ গ্রহন করায় ব্র‍্যাকের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অফিস ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেন মাঝে গাছের চারা বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত