ভূরুঙ্গামারীতে চাকুরীর প্রলোভনে সক্রিয় প্রতারক চক্র, সচেতন থাকার আহ্বান সার্কেল এএসপির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকিজ গ্রুপের অডিট চাকুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। প্রতারিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এলাকার বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছে। ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে বিভিন্ন অনলাইন মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে চাকুরীর বিজ্ঞাপন প্রচার করে। পরবর্তীতে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে সিভি সংগ্রহ করা হয়। সিভি সংগ্রহের পর চাকুরী নিশ্চিত করার কথা বলে জামানত বা প্রসেসিং ফি’র নামে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠাতে বলা হয়। অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পর প্রতারকরা পূর্বে সংগ্রহ করা সিভির তথ্য ব্যবহার করে নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের বিশ্বস্ত প্রমাণের জন্য আগের আবেদনকারীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ বিস্তার করে। এভাবে ধাপে ধাপে তারা নতুন নতুন মানুষকে প্রতারিত করছে। প্রতারিতদের একজন মোঃ রাজু মিয়া (৩০), পিতা- জামাল উদ্দিন, গ্রাম- দিয়াডাঙ্গা, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম। তিনি জানান, চাকুরীর আশায় গত ০৪ মে ২০২৬ তারিখে প্রতারক চক্রের ব্যবহৃত ০১৭০৪৩৯৭৬১০ এবং ০১৮৬১৮৩৪৯৭৭ নম্বরের বিকাশ অ্যাকাউন্টে মোট ১২ হাজার টাকা পাঠান। একই সঙ্গে তিনি তার সিভি akijfoodbeveragers@gmail.com ইমেইল ঠিকানায় পাঠান। এরপর ০৫ মে ২০২৬ তারিখে প্রতারক চক্রটি রাজু মিয়ার সিভিতে থাকা তথ্য ব্যবহার করে তার বন্ধু আবু জোবায়ের (২৭), পিতা- তারুজ্জামান, গ্রাম- ধামেরহাট, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম-এর সঙ্গে যোগাযোগ করে। রাজু মিয়ার পরিচয় ব্যবহার করে প্রতারকরা আবু জোবায়েরের আস্থা অর্জন করে এবং বিভিন্ন বিকাশ নম্বর— ০১৮৬৯১৭২০১২, ০১৬১৪১৪১৮৯১-এ মোট ৮ হাজার টাকা গ্রহণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও বর্তমানে আবু জোবায়েরের পরিচয় ব্যবহার করে তার কলেজ শিক্ষক মোঃ আফসার ও মোঃ হাফিজুরকে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন সাধারণ জনগণকে এ ধরনের চাকুরীর প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চাকুরীর নামে কেউ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দাবি করলে যাচাই-বাছাই ছাড়া কোনো লেনদেন না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এমএসএম / এমএসএম
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক
পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে
Link Copied