বাঁচতে চায় অনার্স শেষ বর্ষের ছাত্র বিদ্যাুৎ চন্দ্র: মানবিক সহায়তার আবেদন
কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুসরুত নাখেন্দা মিস্ত্রিপাড়া গ্রামের যুবক বিদ্যুৎচন্দ্র রায় (২৬) দীর্ঘ ১১ মাস ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের মতে, তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে এবং দ্রুত উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।
বিদ্যুৎচন্দ্র রায় কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। তার পিতা যতীন চন্দ্র রায় পেশায় একজন কাঠমিস্ত্রি। ছয় সদস্যের পরিবারটি সম্পূর্ণভাবে তার বাবার আয়ের ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে পরিবারটি ইতোমধ্যে চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব জমিজমা বিক্রি করলেও ২ থেকে ৩ লাখ টাকার বেশি জোগাড় করা সম্ভব নয়।
চিকিৎসকদের হিসাব অনুযায়ী, নিয়মিত ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনসহ তার চিকিৎসায় প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
বিদ্যুৎচন্দ্র রায়ের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে।
তারা বলেন, আপনাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই হয়তো বিদ্যুতের জীবন বাঁচাতে পারে।
মানবিক কারণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত