ঠাকুরগাঁওয়ের হরিপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন মো. মকিম ওরফে গোলাম হোসেন (৫৫) নামের এক সহযোগী।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের মো. মহসিন আলীর ছেলে। অন্যদিকে পলাতক মকিম হরিপুর উপজেলার খামার গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাম বাবু রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল ২ নম্বর আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার এলাকায় অভিযান চালায়। যাদুরানী উচ্চ বিদ্যালয়গামী পাকা রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ ধাওয়া করে আনোয়ার হোসেনকে আটক করলেও অন্যজন ভিড়ের মধ্যে পালিয়ে যান।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আনোয়ারের দেহ তলাশি করা হলে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা।
হরিপুর থানার এসআই রাম বাবু রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক স্বীকার করেছেন যে তিনি ও তার সহযোগী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ থেকে এসে গরু কেনাবেচার ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’