ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জামসহ ট্রান্সফরমা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৫:১২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান বৈদ্যুতিক সরঞ্জামসহ ট্রান্সফরমা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ । 
 
এ সময় তাদের চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিপুল পরিমাণ ট্রান্সফরমার মালামাল ও একটি রেজিস্ট্রেশনবিহীন (সিএনজি) উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ  ।
 
পুলিশের তথ্যমতে তারা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের সদস্যরা। 
 
অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। পুলিশ ৯ জনকে গ্রেফতার করতে পারলেও ধরা ছোয়ার বাহিরে রয়ে যান আরও দুইজন। 
 
 
গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
 
আসামিদের তথ্যের মতে পুলিশ চড়িয়া কান্দিপাড়ায় এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান চালায়। দোকানের মালিক নুরনবী ও শামীম পালিয়ে গেলেও ট্রান্সফরমাসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে তার দোকান থেকেই।
 
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বলেন,ট্রান্সফরমার চুরি এটি সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা ব্যাহত করে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি করে।এসপি স্যারের নির্দেশনায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ