ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নব গঠিত জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৬:৩
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজারহাটে শুভেচ্ছা মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বুধবার ৭ মে বিকেলে রাজারহাট উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
 
জানা যায়, ২ মে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে আশরাফুল হক বিপুলকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক এবং নাঈম ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিট দেয়া হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাজারহাট উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
এসময় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, নবগঠিত জেলা কমিটির মাধ্যমে রাজারহাট উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও বেগবান হবে। তারা যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সু-যোগ্য তারেক সন্তান তারেক রহমানের মত সর্বদা ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করতে পারেন এবং সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপকর্ম দূরীকরণে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১