যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
যশোরে বিজিবির এক বিশেষ অভিযানে ২৬টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এই বিশাল চালানটি জব্দ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ভারত সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০) নড়াইল থেকে যশোরের দিকে আসার সময় সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সিটের পেছনে হেডরেস্টের ভেতরে কুশনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীরা হলেন, শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান জানান, "আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা এই স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ভারতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত স্বর্ণ, প্রাইভেট কার এবং অন্যান্য মালামালসহ মোট বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার বেশি।বিজিবি আরও জানায়, আটক পাচারকারীদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস