ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

আবারও অধিনায়কত্ব পাচ্ছেন রোহিত?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৭:৫৭

চলমান আইপিএলে বাজে সময় পার করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠের বাইরেও দলটির অবস্থা খুবই খারাপ। আগেই জানা গিয়েছিল, পরবর্তী ম্যাচ খেলতে হার্দিক পান্ডিয়া দলের সঙ্গে রায়পুরে যাননি। এ বার জানা গেছে, সূর্যকুমার যাদবও নেই। অর্থাৎ, রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও সহ-অধিনায়কের খেলা অনিশ্চিত। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে উঠে এসেছে লম্বা সময় মুম্বাইকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার নাম।
রায়পুরে ম্যাচ খেলতে মুম্বাইয়ে পুরো দল একসঙ্গে যায়নি। একাধিক ভাগে গেছে তারা। প্রথম ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল হার্দিকের। তিনি যাননি। দ্বিতীয় ব্যাচের সঙ্গে যাওয়ার কথা ছিল সূর্যকুমারের। তিনিও যাননি। তারা আদৌ রবিবারের আগে দলের সঙ্গে যোগ দেবেন কি না, তা এখন শঙ্কা তৈরি করেছে।
হার্দিক গত ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও খেলেননি। জানা গেছে, তার পিঠে ব্যথা রয়েছে। সেই কারণেই বিশ্রাম নিয়েছেন। হার্দিক না খেলায় লক্ষ্ণৌয়ের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন সূর্যকুমার। সহ অধিনায়কও বেঙ্গালুরু ম্যাচের আগে রায়পুরে যাননি। কেন যাননি, তা এখনও জানা যায়নি।
এই পরিস্থিতিতে মুম্বাইয়ের অধিনায়ক হতে পারেন রোহিত। কিন্তু তিনি নিজেও চোট পেয়েছিলেন। বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। লক্ষ্ণৌয়ের বিপক্ষে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিলেন। ভালো ব্যাট করেছিলেন। কিন্তু অধিনায়কত্ব করতে হলে টানা ২০ ওভার ফিল্ডিং করতে হবে রোহিতকে। সেই ফিটনেস এখন তার রয়েছে কি না , সেটাই বড় প্রশ্ন।
রবিবার সকাল পর্যন্ত রোহিতের জন্য অপেক্ষা করা হবে। তিনি যদি ফিটনেস টেস্ট পাশ করেন, তাহলে বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত। আর পাশ করতে না পারলে অন্য নাম ভাবতে হবে মুম্বাইকে।

Aminur / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার