ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শুকনাছড়ির ৭০০ একর বনভূমির ইজারা বাতিলের দাবিতে কুতুবদিয়ায় গণস্বাক্ষর কর্মসূচি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-১০-২০২১ রাত ১০:৩৯
কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ির  ৭০০ একর বনভূমির ইজারা বাতিলের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে।  ওইদিন উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটিজেন পার্ক থেকে গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়।
 
এসময় নেতৃবৃন্দরা বলেন, কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে শুকনাছড়ির প্রতিবেশ সংকটাপন্ন ও রক্ষিত ৭০০ একর পাহাড়ি বনভূমিতে প্রশিক্ষণ একাডেমি চাই না। চাই বনাঞ্চলে ঝুঁকিতে থাকা হাতিসহ বন্য প্রাণীর সুরক্ষা। গত তিন বছরে কক্সবাজারের বনাঞ্চলে মারা গেছে ১৭টি বন্য হাতি। ১১ লাখ রোহিঙ্গার আশ্রয়শিবির তৈরিসহ সরকারি-বেসরকারি নানা স্থাপনা তৈরির বিপরীতে উজাড় হয়েছে আরও ১২ হাজার একরের বেশি বনাঞ্চল। এতে শতাধিক বন্য হাতির অভয়ারণ্য উজাড়, খাদ্য ও খাওয়ার পানির তীব্র সংকটে পড়েছে বন্য প্রাণী। এমন পরিস্থিতিতে প্রশিক্ষণ একাডেমির বিপরীতে আরও ৭০০ একর বনাঞ্চল উজাড় হলে বন্য প্রাণীর অস্তিত্ব থাকবে না। তাই প্রশিক্ষণ একাডেমির বিপরীতে বরাদ্দ ৭০০ একর বনভূমির ইজারা বাতিলের দাবিতে আমরা মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।  বাপার ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এবং জেলা ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে বাপা কুতুবদিয়া উপজেলা শাখা গণস্বাক্ষর আদায় করে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে বলে জানান। তাই দেশপ্রেমিক সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে বনভূমি বন্দোবস্ত বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন বাপা কুতুবদিয়া উপজেলা সভাপতি এম, শহীদুল ইসলাম।
 
এসময় উপস্থিত ছিলেন বাপা কুতুবদিয়া উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি  মাস্টার তৌহিদুল ইসলাম কাজল, সহ- সভাপতি মাস্টার আমিনুল হক, মাস্টার মিজানুর রহমান, রোমান উদ্দিন, আবুল কাশেম, মোঃ মোরশেদ আলম, শামীমা ইয়াছমিন ঝর্ণা, আবু ইউছুফ, জয়নাল আবেদীন, হাজী বেলাল, ইমরুল ফারুক, আরিফ উল্লাহ বাদশা, আবদুল মান্নান রানা, মোঃ পারভেজ, জিয়াবুল হোছাইন প্রমুখ।
 
উল্লেখ্য, মেরিন ড্রাইভ সড়কের পাশের ওই বনভূমি রক্ষিত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন। জমি বন বিভাগের হলেও বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ৭০০ একরের ওই বনভূমি ধ্বংস করে সেখানে বঙ্গবন্ধু সিভিল সার্ভিস একাডেমি (বিএপিএ) ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নিজস্ব ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা