ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদল কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৮-৫-২০২৬ দুপুর ১:২
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে ভূরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭মে )বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থার কথা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের কমিটি তৃণমূলের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।
এ সময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন নাছির-সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। মিছিলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মোঃ মাইদুল হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল লিমন,ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ সহ ভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীরা দলীয় স্লালোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ