ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আমেরিকার সা‌থে সম্পা‌দিত অসম বা‌নিজ‌্যচু‌ক্তি বা‌তি‌লের দা‌বি‌তে সাভা‌রে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৮-৫-২০২৬ দুপুর ১:৫২

আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী গোলামির বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে
৮ই মে সকাল ১০টায় সাভার বাসস্ট্যান্ড পাকিজার মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়।

সি‌পি‌বি সাভার উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক সা‌জেদা বেগম সাজুর সভাপতিত্বে  সঞ্চালনায় ছি‌লেন কমরেড শুভ আচার্য্য -সদস্য বাসদ, সমাবেশে বক্তব্য রাখেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট এর কেন্দ্রীয় নেতা কমরেড সুকান্ত সফী চৌধুরী কমল সভাপতি সিপিবি ঢাকা জেলা, কমরেড খালেকুজ্জামান লিপন সদস্য ঢাকা মহানগর শাখা, কমরেড আহমেদ জীবন নির্বাহী সদস্য-বাসদ, কমরেড ফয়সাল আহমেদ- আহ্বায়ক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, কমরেড সাইফুল ইসলাম, সমন্বয়ক-বাসদ মার্ক্সবাদী, কমরেড সজীব সরকার, সংগঠক-বিপ্লবী কমিউনিস্ট লীগ, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ বাম প্রগতিশীল নেতৃবৃন্দ।

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-সাভার উপজেলা শাখার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কতৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পায়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ করতে হ‌বে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিদায় নেয়ার মাত্র ৩দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি করে দেশকে গোলামির শৃংখলে আবদ্ধ করেছে। যা অনির্বাচিত সরকারের এখতিয়ার বহির্ভূত। কয়েকদিনের মধ্যেই  নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে-একথা জেনেও এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইউনুস সরকারের সা‌থে যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন যে, এই চুক্তি স্বাক্ষর করার বিষয়ে বিএনপি জামায়াতের সম্মতি ছিল। গত ২৭এপ্রিল ২০২৬ সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট কেন্দ্রীয় কমিটি বিক্ষোভ মিছিল করে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি পেশ করেন। গত ২৯ এপ্রিল ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে আলোচনার প্রস্তাব করলে বিধির অজুহাতে তাকে কথা বলতে না দেওয়ার জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় সংসদে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট ও অর্থের অপচয় করা হচ্ছে। অথচ জাতীয় গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক,  দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকী স্বরূপ এই বাণিজ্য চুক্তি জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও জাতীয় সংসদের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। গত ৯ই ফেব্রুয়ারী ২০২৬ স্বাক্ষর হলেও ৯০ দিন পর অর্থাৎ  ৯ মে ২০২৬ থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা। মালয়েশিয়া ইতিমধ্যেই তা‌দের চুক্তি বাতিল করেছে, ভারত স্থগিত করেছে। তাই এখনও সময় আছে চুক্তি কার্যকর হওয়ার আগেই মালয়েশিয়ার মতো বিএনপি সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। ইতিপূর্বে অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ এবং পানগাঁও টার্মিনাল হ্যান্ডলিং এর জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে। লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পায়তারা করেছিল যা এখনও চলমান আছে। নেতৃবৃন্দ বলেন,  অবিলম্বে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার পায়তারা বন্ধ করতে হবে। আমেরিকা, ভারতসহ সাম্রাজ্যবাদী দেশের সাথে স্বাধীনতাত্তোরকালে সম্পাদিত সকল চুক্তি
জনসমুক্ষে প্রকাশ করতে হবে এবং জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ চট্টগ্রাম বন্দর, রামপাল, রূপপুর, আদানি ও টার্মিনাল সংক্রান্ত জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে স্বাক্ষরিত সব চুক্তি ও প্রকল্পগুলো বাতিল করতে সরকারকে বাধ্য করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক, পেশাজীবী সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীসহ সকল দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা