নগরকান্দার তালমায় চলমান খাল পুনঃখনন কাজের উদ্বোধন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা সুইচ গেট এলাকায় গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল। খাল পুনঃখননের ফলে কৃষি সেচ, পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
শুক্রবার (০৮ মে) সকাল ১০টার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জানা গেছে, তালমা সুইচ গেট থেকে সন্তোষী পর্যন্ত প্রায় ৩ হাজার ৬৪৫ মিটার দৈর্ঘ্যের খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এবং তালমা ইউনিয়ন পরিষদ।
স্থানীয়দের দাবি, খালটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied