ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১২:৩০

৩৯তম জন্মদিনে ব্যাট করতে নেমে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। বিশেষ দিনটি তিনি সেঞ্চুরিতে রাঙাতে পারবেন এই প্রত্যাশায় বাংলাদেশ মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে। দলীয় পুঁজিও এখন চারশ’র দ্বারপ্রান্তে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান।

বিরতিতে যাওয়ার আগে মুশফিক ১৭৬ বলে ৭১ এবং এবাদত হোসেন শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে নাজমুল হোসেন শান্তর রেকর্ডগড়া সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রানের আক্ষেপ নিয়ে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান তুলে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করে। আজকের (শনিবার) প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করলেন মুশি-লিটনরা।

মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন স্বদেশি সব ব্যাটারকে। ভেঙেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তি। এই ম্যাচ শুরুর আগে টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। এরপর আজ (শনিবার) সাবেক সতীর্থ ও বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতিকে ছাড়িয়ে গেলেন মুশি। তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।

দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরি করেছেন। ভালো শুরু পেয়েছেন অপর সঙ্গী লিটন দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন। এরপর একটি করে চার-ছক্কায় ১০ রান করে ইমাম-উল-হককে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও আব্বাসের শিকার।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার