ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে স্বামী-স্ত্রীর ইয়াবা কারবার, স্ত্রী আটক


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১২:৩৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ ফাতেমা আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা আক্তার ও তার স্বামী ইসমাইল হোসেন পাকি (৫০) দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন স্থানে তারা মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোনার বাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এসময় তাদের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে ফাতেমা আক্তারকে আটক করা হলেও তার স্বামী ইসমাইল হোসেন পাকি পালিয়ে যান বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ