ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‘তারেক মঞ্চ’ সংগঠনকে সুসংগঠিত করতে কেন্দ্রীয় নেতাদের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১২:৩৭

বিএনপির আদর্শে বিশ্বাসী হলেও দীর্ঘদিন ধরে দলীয় কাঠামোয় যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারেক মঞ্চ”-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশেদুজ্জামান দীপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আক্তার। সভার সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন। জরুরি সভায় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, “তারেক মঞ্চ” শুধু একটি সংগঠন নয় এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় কিন্তু অবমূল্যায়িত তৃণমূল ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম ও আশ্রয়স্থল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সভায় বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম রাশেদুজ্জামান দীপ্ত বলেন, দীর্ঘদিন ধরে দলীয় কাঠামোয় স্থায়ীভাবে জায়গা না পাওয়া কিংবা বিভিন্নভাবে মূল্যায়ন থেকে বঞ্চিত নেতাকর্মীদের নিয়েই ‘তারেক মঞ্চ’-এর পথচলা। যারা রাজনৈতিকভাবে সক্রিয় থেকেও নানা কারণে অবহেলার শিকার হয়েছেন, তাদের জন্য একটি শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিএনপির আদর্শে বিশ্বাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতেও “তারেক মঞ্চ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন দুলাল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শেখ আবু মোহাম্মদ কিসলু, সহ-সভাপতি আহসান হাবীব শফিক, আবু হানিফ ও ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, ক্রীড়া সম্পাদক সুজন আকন্দ, সমাজসেবা সম্পাদক নুরে আলম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আজম, এরশাদ সরকার, কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিন, মাহবুবুল হাসান, ঝরনা আক্তার, লামিয়াসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরে ৩১ মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক সভার মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
এছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর ও আঞ্চলিক পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পাশাপাশি সারাদেশে “তারেক মঞ্চ”-এর শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে, যা ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা