ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগর থেকে হাতকড়াসহ যুবকের পালানোর অভিযোগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:৯

যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের হাতকড়াসহ এক যুবক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নওয়াপাড়া রেলস্টেশন এলাকার বেঙ্গল রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, রাত সাড়ে ৭টার দিকে অভয়নগর থানার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবককে মাদক সেবনের অভিযোগে ধাওয়া করা হলে একজনকে আটক করা হয়। পরে তার হাতে হাতকড়া পরানোর পর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর এলাকায় পুলিশ তল্লাশি চালায়। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোস্তাফিজুর রহমান হাতকড়াসহ পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা মাদকসেবীরা পালিয়ে যায়। কাউকে আটক করা হয়নি এবং হাতকড়া নিয়ে পালানোর ঘটনাও ঘটেনি। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, তিনি অসুস্থ থাকায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না। আরো জানতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু'র সাথে কথা বল্লে তিনি জানান, ‘শুনেছি একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ