ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মোটরসাইকেল ওঠানামার সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:৩০

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ওঠানামার জন্য সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা মোঃ আসাদের বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে মোটরসাইকেল ওঠানামার সুবিধার্থে ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ মামুন সরকারি রাস্তা উপর ঢালাই কাজ দেখে ওই রাস্তার ঢালাই কাজে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় মামুনকে ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি আহত হন। পরে তার চিৎকার শুনে বড় ভাই সাইদুল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে সাইদুলের মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় উভয় পক্ষই থানা ও কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে।
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন জানান, “পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার