ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:৫২

রাজশাহী জেলার বাঘা থানা এলাকা থেকে ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৯ মে) ভোর ৪টা ২০ মিনিটে বাঘা থানাধীন ভানুকর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ রাব্বুল হোসেন সোহাগ (২১) নামে এক মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতার রাব্বুল হোসেন সোহাগ ভানুকর গ্রামের মোঃ মজিবুর রহমান আকাল এর ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বাঘাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে। এছাড়াও উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলেও জানায় সে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত