ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় বাসে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ২:২৫
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের চেকপোস্ট অভিযানে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৮ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ শ্যামগঞ্জের জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় কলমাকান্দা থেকে আগত ‘সুখ সালমান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসে থাকা চালভর্তি সাদা বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার এনামুল হোসাইন দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।”

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে