গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন
‘হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আলোকের এই ঝরনা ধারায়’ ও ‘তোমার খোলা হাওয়া’সহ একের পর এক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে উদ্যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(০৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হলেও এর আগেই সাংস্কৃতিক কর্মী ও বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি–এর শিল্পীরা। রবীন্দ্রসংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তিও পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।
হাসিবুর রহমান হাসিব বলেন, 'বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।'
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, 'রবীন্দ্রনাথ চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied