ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কামারখন্দে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ৪:৩৭
সিরাজগঞ্জের কামারখন্দে  বিনামূল্যে  ডায়াবেটিস চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৯ মে)  সকাল  ৮ টায় ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের আয়োজনে ধোপাকান্দি কবরস্থান ফোরকানিয়া মাদ্রাসায়  এ ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী ৪৬ জন মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসকরা রোগীদের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। 
এতে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন  ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের পৃষ্ঠপোষকতা ও ডিয়েঙ্কো লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর  ইঞ্জিনিয়ার এস.এম খোরশেদ আলম ।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময়  ধোপাকান্দি কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাবেক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ধোপাকান্দি ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক  মো. কায়েস রেজা লিখন, ৩নং জামতৈল ইউনিয়ন যুব দলের আহবায়ক রাশেদুল ইসলাম ফনি, ৩নং জামতৈল ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের  সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন