ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য: এমপি রেজাউল ইসলাম রেজু


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৬ বিকাল ৫:৪৭

নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘ইমাম সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম (রেজু)।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সমাজের অনৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। ইমামরা রাজনীতি বা দল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ধর্মের নামে কোনো বিভ্রান্তি ছড়ানো যাবে না; মনে রাখতে হবে ধর্ম এবং দল ভিন্ন বিষয়।"
​বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "আগের সরকার মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চালিয়েছে এবং ব্যাংক ডাকাতি করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।"​ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি ইছাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউর হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু।সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের মসজিদের ইমামগণ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের  নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে