ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসকের আস্তানায় অভিযান ৫ হাজার টাকা জরিমানা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৫-২০২৬ বিকাল ৫:৫০
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রোগী দেখার জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।
 
শনিবার (৯ মে) বিকেল ৪টার দিকে পৌরসভার ইসলামপুর মোড়ে 'শর্মি মেডিক্যাল স্টোর' নামের একটি ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান। এছাড়াও ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
 
অভিযান চলাকালে দোকানের ভিতরে রোগী দেখানোর জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করা হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধের বক্স, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজসহ ছোটখাটো অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, অভিযান পরিচালনার সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন। তিনি বলেন, সোহেল রানা প্রকৃত চিকিৎসক নন, তিনি একজন ভুয়া চিকিৎসক। কিছুদিন আগেও ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার