বন্ধ চিনিকল চালু করতে চায় সরকারঃ পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে শিল্পমন্ত্রী
পঞ্চগড়ে বন্ধ থাকা সুগার মিল পরিদর্শনে গিয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার বন্ধ থাকা এসব চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে চায়। তিনি আরও বলেন, বন্ধ মিলগুলো চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রাজস্ব আহরণের সুযোগ বাড়বে এবং সরকার ও দেশের জনগণ উভয়ই উপকৃত হবে। পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখা সম্ভব হবে এবং মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।
আজ শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিলটি যাতে লাভজনক ভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। মিলগুলোর সংস্কার ও আধুনিকায়নের সম্ভাবনা এবং বিকল্প উপায়গুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
এর আগে পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএসএফআইসি এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান সহ মিল সংশ্লিষ্টরা।
পরে মতবিনিময় সভাশেষে কৃষক,শ্রমিক-কর্মচারীরা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন৷
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ