ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৫-২০২৬ বিকাল ৫:৫৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায়  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সভাপতিত্ব সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।‎সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।

তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ সরকার ও সদস্যসচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক মাস্টার, উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিবুল্যা সরকার ছকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎বক্তারা সভায় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা