ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজারহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:২১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার ১০ মে ২০২৬ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দা থেকে পূর্ব পশ্চিম দেবত্তর মাদ্রাসা ব্রিজ ১ কিলোমিটার পর্যন্ত এ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রাজারহাট, উপজেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:সামিউর রহমান।বক্তব্যে তিনি বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের উপকার হবে।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জাকির হোসেন, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, সদস্য সচিব রুবেল চৌধুরী,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ ইউনিয়ন বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্থানীয়রা খাল খননের এ কর্মসূচিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এমএসএম / এমএসএম

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা