টিসিবির চালের বস্তা জব্দ করতে গিয়ে ইউএনও'র নয়ছয়
নেত্রকোনার খালিয়াজুরীতে টিসিবির চালের বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরার অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
গত শুক্রবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় আব্দুস সালামের একটি গুদামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির মূল লাইসেন্সটি উপজেলার আওয়ামী লীগের সদস্য সোহাগ আজিমের নামে হলেও বর্তমানে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেস্টুর ছোট ভাই ও স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম সেটি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি টিসিবির ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য গুদাম থেকে ১৯৯ বস্তা চাল উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, এসব চাল বিতরণ না করে গুদামে মজুত রাখা হয়।
শুক্রবার দুপুরে নতুন বাজারে আব্দুস সালামের চাচার একটি পরিত্যক্ত দোকানের ভেতরে টিসিবির চালের বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযান শেষে ইউএনও মো. নাদির হোসেন শামীম সাংবাদিকদের বলেন, বস্তা পরিবর্তনের অভিযোগে দোকানটি সিলগালা করা হয়েছে। দোকান খুলে চালের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানান ইউএনও যদিও টিসিবির চালের বস্তা পরিবর্তন করার সময় সকলকে ঘটনা স্থলে উপস্থিত থাকতে দেখেও চলে যান এবং ইউএনও নয়ছয়ের আশ্রয় নিয়ে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযানে কত বস্তা চাল পাওয়া গেছে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়। ইউএনও প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নয়ছয়ের আশ্রয় নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার নয়ছয়ের পরে জানান, দোকানে ১০০ থেকে ১৫০ বস্তা চাল থাকতে পারে।
ঘটনার সময় দোকানে কাউকে পাওয়া যায়নি বলে জানায় প্রশাসন। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, টিসিবির চাল মূলত স্থানীয় ওএমএস ডিলারদের মাধ্যমে গুদাম থেকে উত্তোলন করা হয়।
অভিযানে ইউএনওর সঙ্গে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন তিনিও নয়ছয়ের আশ্রয় নেন। তিনি বলেন, অভিযানে দোকানে প্রায় ১০ বস্তার মতো চাল পাওয়া গেছে। আবার কখনও বলেন পরিমাণ জানি না।
এ বিষয়ে জানতে ডিলারের দায়িত্বে থাকা আব্দুস সালামের মোবাইলফোনে কল দেওয়া হলে তিনি বলেন, আমি স্পিডবোটে আছি, কথা শুনতে পাচ্ছি না। পরে কথা বলব।
এদিকে ওএমএস ডিলার সাইফুল ইসলাম বলেন, টিসিবির পণ্য হিসেবে বিতরণের জন্য গত ২২ এপ্রিল আমার মাধ্যমে ডিলার আব্দুস সালামকে ১৯৯ বস্তা চাল উত্তোলন করে দিয়েছি।
স্থানীয়দের দাবী টিসিবির পণ্য নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যদিও সীলগালা করা দোকানে আজ পর্যন্ত কোন কিছুরই কোন অগ্রগতি চোখে পড়েনি।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা