ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জনদুর্ভোগ লাঘবে ৪৩ নং ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করছেন নাজমুল হোসেন মন্ডল


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ২:৩১

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ ড্রেন পরিষ্কার কার্যক্রম। টঙ্গীর পাগাড় এলাকার ফকির মার্কেট সংলগ্ন ঢাকা ডাইং রোডের ড্রেনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা, যা স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হয়ে সড়কে জমে থাকত। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করত। এলাকাবাসীর এ দীর্ঘদিনের সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শ্রমিকরা ময়লা-আবর্জনা অপসারণের কাজ করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজ শেষ হলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল বলেন, ৪৩ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় ভুগছেন। আমি সবসময় চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে। এই ড্রেন পরিষ্কার কার্যক্রম তারই অংশ। এলাকাবাসী সুযোগ দিলে ভবিষ্যতেও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেই দৃশ্যমান হয়। এলাকার প্রতিটি সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবে নাজমুল হোসেন মন্ডল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন বলে জানান স্থানীয়রা। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, নাগরিক সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে ৪৩ নং ওয়ার্ড শিগগিরই একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত হবে। বর্তমানে চলমান ড্রেন পরিষ্কার কার্যক্রম এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা