বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী আঞ্চলিক বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
-২০২৬ শনিবার (৯ মে) বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ৯ টায় হতে বিকাল সাড়ে ৩ টায় পর্যন্ত বিরতীহীনভাবে কোন অপ্রীতি ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। মো:হেদায়েত হোসেন পারভেজ পারভেজ সভাপতি আবুল কালাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পারভেজ-কালাম প্যানেল এবং মো: চুন্নু-শাহ আলম প্যানেল দুইটি প্যানেলে ১৫টি পদে ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। মো: চুন্নু-শাহ আলম প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী শাহ আলম মোল্লা কারাবন্দি অবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ প্রিজাইডিং অফিসার, হোসাইন মিয়া সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রকাশ মল্লিক ও মো: শাহিন মিয়া পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে মো: হেদায়েত হোসেন পারভেজ মোল্লা আনারস প্রতিকে ৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: চুন্নু মিয়া ছাতা প্রতিকে ২৭ ভোট পেয়েছেন। আবুল কালাম মই প্রতিকে ৩৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কারাবন্দি মো: শাহ আলম মোল্লা বাস প্রতিকে ৩২ভোট পেয়েছেন।
অন্যান্যের পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন
সহ-সভাপতি পদে আবুল কালাম ঢালী ও মো: জব্বার মোড়ল,সহ-সম্পাদক পদে মতিয়ার রহমান ও মো: সাইফুল ইসলাম তারা, কোষাধক্ষ পদে আ: আহাদ,দপ্তর সম্পাদক পদে মো: হাসান মোল্লা, সড়ক সম্পাদক পদে মো: ইসমাইল হোসেন শেখ, মোঃ ওবায়দুর রহমান বাদল ও মো: নান্নু ফকির এবং কার্যকরি সদস্য পদে বিউটি আক্তার (চবু ঢালী),গফফার মোড়ল, মো: জাকারিয়া মিয়া ও মোতাচ্ছের শেখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত