ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া বিল পূনঃখনন উদ্ধোধন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুকিয়া বিল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। রবিবার (১০ মে) সকালে উপজেলার ঝুকিয়া বিল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল হক তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা ও শাখাওয়াত হোসেন তৌহিদ আহবায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ঝুকিয়া বিল পুনঃখননের পাশাপাশি দুটি বক্স কালভার্ট, একটি কাঠের সেতু নির্মাণ, বিলের উভয় তীরে বৃক্ষরোপণ এবং কৃষি সেচের জন্য পানির পাইপ স্থাপন করা হবে। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিলটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি, মৎস্য সম্পদ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশেরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Aminur / Aminur

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

নাগেশ্বরীতে ডোবায় মিললো অজ্ঞাত যুবকের লাশ