ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মান্দায় চোলাই মদসহ দুই নারী আটক


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:২৯

‎নওগাঁর মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৯মে) রাত ৯ টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
‎আটক হওয়া দুই নারী হলেন,এলাকার সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুইজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা জানতে পারেন, চক সাবাই গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে।
‎অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎মান্দা থানা পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ