ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিজয়ী মাদার্শা একাদশ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:৪০

হাটহাজারীতে জাগৃতি'র আয়োজনে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাদার্শা একাদশ জয়লাভ করেছে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় গতকাল উদ্বোধনী খেলায় তারা চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করেছে। উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ সোহেলের একমাত্র গোলে মাদার্শা একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এর আগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট'র বর্নাঢ্য উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,  ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। সংগঠনের সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায়  
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ অহিদুল আলম, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মনিরুল আলম জনি। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক উপপরিষদের সদস্য আব্দুল্লাহ আল চৌধুরী,   সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম সাহেদ, মোঃ রাশেদ, সেলিম রিয়াজ, মোঃ রুবেল, মোঃ আরিফুর রহমান ও কার্যকরী সংসদের সদস্যবৃন্দ। রোববার প্রতিদ্বন্দিতা করবেন এজিএস আর স্পোর্টিং ফুটবল ক্লাব, পটিয়া বনাম গোমতী ফুটবল একাডেমী, মাটিরাঙ্গা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন