ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:৪৪

ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

মনপুরা থানা সূত্রে জানা যায়, মনপুরা থানার জিডি নং-২৬৩, তারিখ ০৯ মে ২০২৬ এর আলোকে এসআই (নিরস্ত্র) নাজমুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এএসআই মিজানুর রহমান, এএসআই সাগর দে ও কনস্টেবল আল-আমিনসহ অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে শুক্রবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে আলম বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চরগোয়ালিয়া এলাকার মোঃ আঃ রহিম (২৫) ও মোঃ শিহাব (১৯)।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.১ গ্রাম এবং যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে দুই পিস ইয়াবা সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মনপুরা এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয়ও শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন মোঃ শরীফ (৩২) ও মোঃ মিজান (৩৪)। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মনপুরা থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত