ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৩:৪৫

ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার রাতের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজ কবির ওই এলাকার আলহাজ্জ্ব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতি চেষ্টাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (২৩) ও শাহজাহানের ছেলে শাহীন ধারালো অস্ত্র নিয়ে ফিরোজ কবিরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে ফিরোজ কবিরের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে জহিরুল ও শাহীন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কাওয়ালীপাড়ার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে অভিযোগ করে বলেন, “শাহীন ও জহিরুল এলাকায় হেরোইন সেবন ও বিক্রি করে। মাদকের টাকার বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আমার বাবা সাটুরিয়া থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা ছ্যান ও চাপাতি নিয়ে বাবার ওপর হামলা চালায়। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, “মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। ফিরোজ কবির কয়েকদিন আগে কারাগার থেকে মুক্তি পান। শনিবার রাতে তর্কাতর্কির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার