ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রেকর্ড গড়েও শেষ চারে যাওয়া হলো না মুম্বাইয়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ১১:৫০

বিষয়টা আগের দিনই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। রাজস্থান রয়্যালসকে যখন কলকাতা হারিয়ে দিয়েছিল ৮৪ রানে। মুম্বাইয়ের প্লে অফের আশা ফিকে হয়ে এসেছিল তখনই। তবু একটা সম্ভাবনা ছিল, যদি মুম্বাই নিজেদের শেষ ম্যাচে সান রাইজার্স হায়দরাবাদকে হারাতে পারত ১৭১ রানের বিশাল ব্যবধানে।

শেষমেশ সেটা হয়নি, আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানটা করেও সম্ভব হয়নি মুম্বাইয়ের পক্ষে। ম্যাচটা অবশ্য ৪২ রানে জিতেছে রোহিত শর্মার দল। তবে ব্যবধানটা কাঙ্ক্ষিত না হওয়ায় প্রতিযোগিতার সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। 

কলকাতা নাইট রাইডার্স থেকে .৬৩৫ রান রেটে পিছিয়ে থাকায় শেষ চারে যেতে হলে জিততে হবে ১৭১ রানে। তার জন্য পূর্বশর্ত আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান জমা করা। সে লক্ষ্যে মুম্বাই শুরু থেকেই চড়াও ছিল সানরাইজার্স হায়দরাবাদের ওপর।

ইশান কিষাণের কল্যাণে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই প্রায় ৮০ ছুঁয়ে যায় দলটির সংগ্রহ। সেই যে রকেটে চড়েছে, এরপর মুম্বাইয়ের ইনিংস আর পেছন ফিরে তাকায়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বটে, কিন্তু রানের সুতোয় ঢিল পড়তে দেননি কোনো ব্যাটারই। শুরুতে কিষান আর শেষে সূর্যকুমার যাদব তাণ্ডব চালিয়েছেন রীতিমতো। ফলে মুম্বাই থামে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ২২৩ (২০১৭ সালে পাঞ্জাবের বিপক্ষে) থেকেও ১২টি রান বেশি করে।

বড় স্কোর পাওয়ার পর বোলারদেরও জ্বলে উঠতে হতো সমানতালে। প্রতিপক্ষকে যে গুঁটিয়ে দিতে হতো ৬৫ এর কম রানে। কিন্তু মুম্বাই বোলাররা তা আর পারেননি। জেসন রয় আর অভিষেক শর্মার দারুণ উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারেই দলটি তুলে ফেলে ৬৪ রান। মুম্বাইয়ের আশা শেষ হয়ে যায় তখনই। এরপর যা হয়েছে কেবল আনুষ্ঠানিকতা সারার কাজ। 

অভিষেক আর রয়ের যথাক্রমে ৩৩ ও ৩৪ এর পর মিডল অর্ডারে মনিশ পান্ডের ৬৯ আর প্রিয়ম গার্গের ২৯ এ ভর করে দলটি ইনিংস শেষ করে ১৯৩ রান তুলে। ৪২ রানে হেরেও মুম্বাইকে নিয়েই বিদায় নেয় কেন উইলিয়ামসনের দল।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব