ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৪:১২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে আগামী জুন মাসে। যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী দলও। এই মেগা আসরের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। দলে ফিরেছেন তাজ নেহার।

গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচটি ম্যাচ রয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ জয়ের কথা বললেন দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, ‘পাঁচটা ম্যাচের ভেতরে আমাদের আশা আছে আমরা তিনটা ম্যাচে ইনশা আল্লাহ জিতব। আমাদের লক্ষ্য হচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এই তিনটা দল নিয়ে আমরা খুব কাজ করছি। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত।’

এদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও প্রায় সময় চোটে পড়েন। সবমিলিয়ে চোট ম্যানেজ করেই খেলে চলেছেন তিনি। বড় কোনো চোট না থাকলেও ছোট চোট নিয়মিতই বয়ে বেড়াতে হয় তাকে। তবে এটার কোনো বিকল্পও দেখছেন না নির্বাচক।

শিপন বলেন, ‘আমার মনে হয় যে চোটগুলো আছে, ওটা আসলে বিশ্রাম ছাড়া উপায় নেই। বিশ্রাম নিলে ভালো হবে, আবার খেললে বাড়বে। হয় ওকে ক্রিকেট ছেড়ে দিতে হবে অথবা এভাবে ক্রিকেট খেলতে হবে।’

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল