ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শেষ বলের ছক্কায় দিল্লিকে হারাল কোহলির বেঙ্গালুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ১১:৫১

শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ৫ রান, চার হলে ম্যাচ গড়াতো সুপার ওভারে। সেই অবস্থা থেকে স্রিকার ভারত মারলেন ছক্কা, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় নিয়েই বিরাট কোহলির বেঙ্গালুরু পাড়ি জমায় আইপিএলের শেষ চারে। 

গ্রুপ পর্বের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এদিকে বেঙ্গালুরুরও শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছিল। দুইয়ে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা ঘোচানো ছিল প্রায় অসম্ভব, আর নিচ থেকে কলকাতা বা মুম্বাইয়ের কারোই শেষ মুহূর্তে কোহলিদের টপকে যাওয়ার সম্ভাবনা ছিল না। ফলে শেষ ম্যাচটা কার্যত পরিণত হয়েছিল ‘ডেড রাবারে’। সেই ম্যাচটাই কিনা দেখল এত রোমাঞ্চ!

বেঙ্গালুরুর সঙ্গে চেন্নাইয়ের নেট রান রেটের ব্যবধানটা ছিল প্রায় .৬০০ এর। ফলে চেন্নাইকে টপকে কোয়ালিফায়ারে সুবিধাজনক অবস্থানে থাকার সুযোগ পেতে হলে দলটিকে জিততে হতো প্রায় ১৬০ এর কাছাকাছি রানে। তবে দিল্লি শুরুতে ব্যাট করে সে সম্ভাবনাও শেষ করে দেয় কোহলিদের।

শুরুতে ব্যাট করে এভিন লুইসের অর্ধশতক আর পৃথ্বী শ’র ৪৮ এ ভর করে বেঙ্গালুরু সামনে দিল্লি ছুঁড়ে দেয় ১৬৪ রানের চ্যালেঞ্জ। জবাবে শুরুতেই দেবদূত পাড়িক্কল ও বিরাট কোহলিকে হারায় বেঙ্গালুরু। এরপর ইনিংস মেরামতের চেষ্টায় ২৬ বলে ২৬ রান করে বিদায় নেন এবি ডি ভিলিয়ার্সও। 

এরপরই ম্যাক্সওয়েলকে নিয়ে শুরু স্রিকারের প্রতিরোধের। ১১১ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। যার শেষটায় ছিল শেষ বলে ছক্কার সেই অবিস্মরণীয় কীর্তিটি।

এই জয়ের পরও কোহলির বেঙ্গালুরু রয়ে গেছে তালিকার তিনেই। ফলে চারে থাকা কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দলটি। আর কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দুই দল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব