ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৬ বিকাল ৫:১

আইপিএলে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস। গতকাল শনিবার গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৯ রান তোলে রাজস্থানের বিপক্ষে। শুভমান গিলদের এই ইনিংসই রিয়ান পরাগের দলের লজ্জার কারণ।

চলমান আইপিএলে রাজস্থানের বিপক্ষে সাতবার ২০০ বা তার বেশি রান করেছে প্রতিপক্ষ দল। এক মৌসুমে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান হয়েছে। এমন রেকর্ড আরও তিনটি দলের রয়েছে।

তবে রাজস্থানের লজ্জা একটু বেশি। কারণ প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলো। গত মৌসুমেও রাজস্থানের বিপক্ষে সাতবার ২০০ বা তার বেশি রান করেছিল প্রতিপক্ষ দলগুলো।

আইপিএলে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাতবার অন্তত ২০০ রান করেছিল অন্য দলগুলো। গত মৌসুমে রাজস্থান ছাড়াও এই লজ্জার অংশীদার ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস। তাদের বিপক্ষে সাতবার করে ২০০ বা তার বেশি রান উঠেছিল। তবে রাজস্থান ছাড়া অন্য কোনও দলের বিপক্ষে একাধিকবার এমন হয়নি।

শনিবারের ম্যাচে গুজরাটের ২২৯ রানের জবাবে ১৬.৩ ওভারে ১৫২ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। টানা দু’টি ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গেছে তারা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন রয়েছে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে।

এমএসএম / এমএসএম

গোল উদযাপনে কেন সাংবাদিকের দিকে ছুটে গেলেন মেসি, মুহূর্তেই ভাইরাল

শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

দুই ম্যাচে মেসির ৫ গোল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!

বিশ্বকাপ ফাইনালের আগে যে রাউন্ডে যাদের পেতে পারে আর্জেন্টিনা!

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড