ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১০-৫-২০২৬ বিকাল ৫:৭
একসময় রংপুরের কাউনিয়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে চোখে পড়ত ঐতিহ্যবাহী কাউনের সবুজ ক্ষেত। বিশেষ করে তিস্তা নদী তীরবর্তী চরগুলোতে এই ফসলের আবাদ ছিল কৃষকদের অন্যতম ভরসা। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। লাভজনকতা কমে যাওয়ায় দিন দিন কমছে কাউনের আবাদ। ফলে হারিয়ে যেতে বসেছে একসময়ের পরিচিত এই ঐতিহ্যবাহী ফসল।
উপজেলার বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, কয়েক বছর আগেও যেসব জমিতে ব্যাপকভাবে কাউনের চাষ হতো, এখন সেখানে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ নানা লাভজনক ফসলের আবাদ করছেন কৃষকরা।
চর ঢুসমারা গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, “কাউন চাষে এখন আগের মতো লাভ নেই। উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় কৃষকরা অন্য ফসলের দিকে ঝুঁকছেন।”
একই কথা বলেন চর নাজিরদহ গ্রামের কৃষক হোসেন আলী। তিনি জানান, “নতুন ও লাভজনক ফসল চাষে ভালো আয় হওয়ায় অনেকেই পুরনো ফসল থেকে সরে যাচ্ছেন।”
গদাই গ্রামের কৃষক আলামিন হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী এক যুগের মধ্যে কাউনের চাষ হয়তো আর চোখেই পড়বে না।”
এদিকে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কাউনের আবাদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বর্তমানে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান সংরক্ষিত নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “বর্তমানে কাউন মূলত পাখির খাদ্য হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। কিছু সৌখিন মানুষ পাখি পালনের জন্য এটি কিনছেন। কৃষকদের ধানের পাশাপাশি বিভিন্ন বিকল্প ও লাভজনক ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।”
তবে স্থানীয়দের দাবি, কাউনিয়ার নামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কাউন চাষ টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা, গবেষণাভিত্তিক সহায়তা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করে কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
স্থানীয়দের আশঙ্কা, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কাউন হয়তো শুধু ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে পড়বে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ