ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১০-৫-২০২৬ বিকাল ৫:২৫

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে শনিবার রাতে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাজমা ধামরাই উপজেলার কালামপুর এলাকার বাটুলিয়া গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে নাজমার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাজমার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার