ওমানের পিচ দেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ
ঘরের মাঠে পরপর দুটো টি-টোয়েন্টি সিরিজ জিতলেও রান খরায় ভুগতে হয়েছে বাংলাদেশ দলকে। বোলারদের আধিপত্যে ম্যাচ আর সিরিজ জিতলেও ব্যাটসম্যানরা স্কোর বোর্ডে বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ। তবে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের পর সে শঙ্কায় কিছুটা হলেও প্রলেপ পড়েছে।
ওমান ‘এ’ দলের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালান লিটন দাস, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারিরা। ২০ ওভারে স্কোর বোর্ডে উঠে ২০৭ রান। ম্যাচটি অনুষ্ঠিত হয় ওমান ক্রিকেট একাডেমী মাঠে। এ মাঠেই বিশ্বকাপের প্রথম পর্বের ৩টি ম্যাচ খেলবে টাইগাররা। এটাই আত্মবিশ্বাসে রসদ যোগাচ্ছে বাংলাদেশ দলের কাছে। শুক্রবার ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তেমনটিই জানালেন বাংলাদেশ দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারি।
শামীম বললেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম ও লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছে। শেষদিকে সোহান ভাইয়ের সাথে ব্যাটিং করেছি। অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এই পিচে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।’
সঙ্গে যোগ করেন শামীম, ‘আমরা নতুন কন্ডিশনে এসেছি। এখানে যত ম্যাচ খেলতে পারব দলের জন্য ততই ভালো। রাতের বেলা ম্যাচ ছিল, এটাও আমাদের জন্য ভালো ছিল। ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো করেছেন। বোলাররাও অনেক ভালো করেছেন। টিম কম্বিনেশন দেখে ভালো লাগছে। সবার মধ্যে ভালো যোগাযোগ ছিল।’
ওমান ‘এ’ দলের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পাননি শামীম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ বলে খেলেন ১৯ রানের ইনিংস। শেষদিকের ব্যাটিং নিয়ে কিছুটা আক্ষেপ ঝরল শামীমের কণ্ঠে।
শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে নেমে সুযোগ পাব কম। বেশিরভাগ সময় ব্যাটিংয়ে যেতে হয় ১৫ ওভারের পর। ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার লক্ষ্য থাকে।’
এমএসএম / এমএসএম
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব