উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
২০২৬ সালের মার্চ মাসে বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করতে দেশব্যাপী ব্যাপক 'খাল পুনঃখনন কর্মসূচি' শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচির আওতায় ৫৪টি জেলায় ৬৩টি খাল খনন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে ১০ মে রোববার সকাল ১১ টায় এ খাল খনন কর্মসূচির
উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ।
এসময় উলিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুর রহমান, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ উলিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতা কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচিতে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খাওনার দরগা ব্রীজ হয়ে সুরীর ডারা ব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার খাল পূণরায় খনন করা হবে। যা বুড়ী তিস্তা নদীর সাথে সংযুক্ত হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৯২ হাজার টাকা। এর মেয়াদ ৩০ জুন পর্যন্ত। কৃষি জমিতে পানির প্রবাহ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, মৎস্য চাষ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এ খাল খনন কর্মসূচির লক্ষ্য বলে জানা গেছে। এই কর্মসূচি ১৯৭৭ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত 'স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি'র আদলে নতুনভাবে গ্রহণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি
ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক
বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা
রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা
বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার