ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১০-৫-২০২৬ বিকাল ৫:৩৮
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ।
 
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং পেশাগত সততার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গাংনী পৌরসভার জন্য অ্যাডভোকেট সাকিল আহমাদকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বর্তমানে দেশের একজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাংনী এলাকার প্রথম ব্যক্তি হিসেবে এ পদে অধিষ্ঠিত হয়েছেন।
 
সাকিল আহমাদ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি হতে মনোনয়ন পেয়ে জোটের স্বার্থে মনোনয়ন দাখিল করেননি। 
 
মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি। গাংনী পৌরবাসীর সার্বিক উন্নয়ন, সুশাসন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
 
এদিকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে এ ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা করছেন, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে গাংনী পৌরসভা নতুন উন্নয়নের ধারায় এগিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার