শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় রোববার (১০ মে) চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় ওয়াইল্ডটিমের আয়োজনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।
প্রতিযোগিতা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবু তালেব ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের ফরেষ্টার মোঃ গোলাম কিবরিয়া। প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য মাদ্রাসা শিক্ষার্থী মুনতাহিনা মিম্মা।
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ কাটেশ্বর অফিসের কর্মকর্তা মোঃ মাসুদ মোল্লা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক এস কে আব্দুর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদ,মোঃ মুজিবুল ইসলাম,আম্বিয়া খাতুন, মোঃ শুকুর আলী প্রমুখ। সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনাসভা শেষে চিত্রাঙ্কন ও কুইজে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied