মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়
ভোলার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ মাছ জব্দকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও তাদের প্রায় ৮ লাখ টাকা মূল্যের মাছ জব্দ করা হয়েছে। পরে সেই মাছ বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় পাঠানোর সময় একটি বোট আটক করার ঘটনাও ঘটে।
রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে ঢাকা গামী তাসরীফ-২ লঞ্চে রামনেওয়াজ মাছ ঘাটের কয়েকজন ব্যবসায়ী ঢাকার আড়তে মাছ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে ছিলেন মোমিন তালুকদার, এরশাদ, নোমান, সানাউল্লাহ বেপারি, ইউসুফ পাটোয়ারী, লিটন হাওলাদার ও লোকমান হাওলাদার।
ব্যবসায়ীদের দাবি, এ সময় মনপুরা কোস্ট গার্ডের গোয়েন্দাসহ ৭ সদস্যের একটি দল অভিযান চালিয়ে ৮টি ঝুড়িতে থাকা ইলিশ, কোড়াল, পাঙ্গাশ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩২ শত কেজি মাছ জব্দ করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
মৎস্য ব্যবসায়ী মোমিন তালুকদার বলেন, “মনপুরার মেঘনা নদীতে বর্তমানে কোনো ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা নেই। তারপরও আমাদের মাছ জব্দ করা হয়েছে।”
স্থানীয় ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, জব্দ করা মাছ পরে ৪টি স্পিডবোটে করে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তারা কাউছারের স্পিডবোট নিয়ে প্রায় এক ঘণ্টা ধাওয়া করেন। একপর্যায়ে ডালচরের কাছে মাছ বহনকারী রাসেলের বোটটি আটক করা হয়।
আটক বোটের চালক সোহাগ দাবি করেন, নোয়াখালী থেকে মনপুরায় আসার পথে কোস্ট গার্ডের গোয়েন্দা সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে মনপুরার কাউয়ারটেকের পশ্চিমে ডুবার চরের কাছে নিয়ে গিয়ে তার বোটে দুটি মাছের ঝুড়ি তোলা হয়। এরপর মৌলভীর চর অতিক্রম করার পর যোগাযোগ করতে বলা হয়।
তিনি আরও বলেন, “ডালচরের কাছে পৌঁছালে একটি বোট আমাদের ধাওয়া করে। পরে বেহুন্দি জালের একটি বোটের সঙ্গে ধাক্কা লেগে আমাদের বোট থেমে যায়। এরপর স্থানীয় লোকজন আমাদের আটক করে।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, “কোস্ট গার্ডের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, তারা পাঙ্গাশের পোনা আটক করেছে। আমি হাতিয়ায় থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। পরে নদী পাহারাদার হেলালকে পাঠানো হয়। তিনি জানিয়েছেন, প্রায় ১৫ শত কেজি পাঙ্গাশের পোনা উদ্ধার করা হয়েছে। এটি সম্পূর্ণ কোস্ট গার্ডের অভিযান, মৎস্য বিভাগের নয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা বলেন, “এ বিষয়ে মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে যেহেতু এই বিষয়টি মৎস্য বিভাগের ।”
তবে এ ঘটনায় মনপুরা কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরমান / আরমান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ